UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কপিলমুনিতে ভরত চন্দ্র হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি বাবু

koushikkln
মার্চ ২৫, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাইকগাছার কপিলমুনি ভরত চন্দ্র ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

শুক্রবার (২৫ মার্চ) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, স্বাস্থ্য অধিদপ্তর খুলনার সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগল কিশোর দে, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, ঠিকাদার জিয়াউল আহসান টিটো, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম আব্দুর রাজ্জাক রাজু, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, এম এম আজিজুল হাকিম, প্রভাষক মোঃ কামাল হোসেন, যুবলীগ নেতা দীপংকর মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, রাশেদুজ্জামান রাসেল, শাহেন শাহ বাদশা, আজমল হোসেন বাবু, ইমরান, ওহিদুর জামান, রাকিব, জি এম সামাদ প্রমুখ।

ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ২৯তম বার্ষিক সাধারণ সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় পৌরসভা মাঠে সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফজলুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য  আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, আলহাজ¦ কাজী আজিজুল করিম, দাউদ শরীফ। বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি সোহেল রাশেদ জনি, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পরিচালক এসএম হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, সেলিম শাহরিয়া, হারুন অর রশিদ, আশরাফুল ইসলাম রাবু, ইউসুফ আলী সরদার, রিমন শেখ ও নূরু গাজী।