UsharAlo logo
, |

কামাল হোসেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

Mohon Chowdhury
অক্টোবর ৬, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এস এম কামাল হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম কামাল হোসেন দলের দুর্দিনে সাহসী ও ত্যাগী নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও সাংগঠনিক নিষ্ঠা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

কলেজ ছাত্রদলের সভাপতি নাসিম রহমান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলী। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। এসময় শিক্ষক, ছাত্রনেতা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঊআ- মোচৌ