UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কার্জন হল এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ঊষার আলো
মে ২৬, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীর এবং কার্জন হলের সামনে থাকা ছাত্রলীগ কর্মীরা মিছিল নিয়ে জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক, রডও দেখা গেছে।

ঊষার আলো-এসএ