UsharAlo logo
, |

কুয়েটের শিক্ষার্থী মাহিন নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

Mohon Chowdhury
আগস্ট ৩, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা, ৩ আগস্ট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিন নিখোঁজ হয়েছেন। গত ২ আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ মাহিনের রোল নম্বর ২০১১০১৫। তিনি মো. মোখলেছুর রহমান ও তাসরিন আক্তারের সন্তান এবং কুয়েটের ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

সহপাঠীরা দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহপাঠী ও স্বজনরা তাকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মাহিনের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮১০-৫১৯২৩৯। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

যোগাযোগের জন্য কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী (০১৬৪৩-৭৬৩৩২৫) এবং মাহিনের পিতা মো. মোখলেছুর রহমানের (০১৭১২-২৭৬৬৯৮) নম্বর দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে দ্রুত যোগাযোগ করলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনতে সহায়তা হবে।