UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

ঊষার আলো
সেপ্টেম্বর ৮, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) কেএমপি সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মাদক বিরোধী অভিযানে আশরাফুল ইসলাম ওরফে আকাশ(১৯), আবু সাদাৎ এস এম সায়েম(৪৩) ও গোবিন্দ দাস(৩২) নামে ৩ জনকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)