UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ঊষার আলো
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা দায়ের হয়েছে।

কেএমপির সূত্র জানায়, খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে খালিশপুর নয়াবাটি এলাকার মোঃ মাহাবুবুর রহমান বাবু (৩১) এবং খুলনা ১৯নং সার্কুলার রোড এলাকার মোঃ মিজানুর রহমান বাবু(৩০) কে মহানগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)