UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে গাঁজাসহ আটক ২

ঊষার আলো
আগস্ট ১৭, ২০২১ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) কেএমপরি সূত্র জানায়, মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মোস্তাকিন মোড়ল(২২) এবং মোঃ মেহেদী হাসান রানা(২৮) কে সোনাডাঙ্গা ও আড়ংঘাটা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এসময় এদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)