UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে মাদকসহ আটক ৩

ঊষার আলো
সেপ্টেম্বর ২৩, ২০২১ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেফতার হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্টথানায় তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কেমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর মুসলমানপাড়া এলাকার মোঃ আজিজুল ইসলাম(৪২), সোনাডাঙ্গা আরামবাগ এলাকার মোঃ শিহাব উদ্দিন ধুলু(৪০) ও দৌলতপুর মুন্সিপাড়া এলাকার আল-আমিন(৩৩) গ্রেফতার হয়েছে।

এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে সাড়ে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)