খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান। তিনি বর্তমানে এপিবিএনের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে ২৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ডিআইজি পদমর্যাদায় কেএমপির পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
