UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯

ঊষার আলো
আগস্ট ১২, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় এক কেজি ২শ গ্রাম গাঁজাসহ ৯ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ সাদ্দাম গাজী (৩৩), মোঃ জাহিদুল ইসলাম সনু (৩০), আলেয়া বেগম (৫৭), লিটু মন্ডল (২৮), মোঃ হৃদয় শেখ (২০), ইমরান ওরফে নানকা ইমরান (২৪), মোঃ সাজ্জাদ (২৫), মোঃ হাসান শেখ (২২) ও মোঃ আশিকুর রহমান (২৬) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে এক কেজি ২শ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)