ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত বি, এম মোজাম্মেল হককে যশোর বিমান বন্দরে সোমবার (২১ মার্চ) ফুলেল শুভেচ্ছা জানান খুলনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, ছাতনেতা বাধন মিরাজুল প্রমুখ।
