UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় প্রশান্ত কুমার কু-ুকে সংবর্ধনা

koushikkln
মার্চ ১৩, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়া মহানগর শাখার পক্ষ থেকে শনিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে সংবর্ধনা প্রদান করা হয়। খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু ও কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, খুলনা জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ, খুলনা কর অঞ্চলের সাবেক কর কমিশনার প্রশান্ত কুমার রায়, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ, মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, উপদেষ্টা অধ্যাপক ডাঃ শৈলেন্দ্র নাথ মিস্ত্রী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, শ্রীশ্রীরাধামাধব মন্দির (ইস্কন), গল্লামারী, খুলনা শাখার অধ্যক্ষ গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি বরার্ট নিক্সন ঘোষ, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজ সেবক গৌতম লস্কর, বাংলাদেশ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস।

স্বাগত বক্তব্য রাখেন মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর থানার সভাপতি তিলক গোস্বামী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর পূজা পরিষদের উর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, প্রকৌশলী পরিমল দাস, সমরেশ সাহা। আরও উপস্থিত ছিলেনÑটুলু রানী হালদার, বেবী রানী কু-ু, মহানগর পূজা পরিষদের সম্পাদকম-লীর সদস্য ও খুলনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. বিজন ম-ল, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, শ্যামাপ্রসাদ কর্মকার, শঙ্কর কর্মকার, শিবনাথ ভক্ত, মহাদেব সাহা, উজ্জ্বল ব্যানার্জী, সাংবাদিক অরুণ কুমার সাহা, সাংবাদিক অমিয় কান্তি পাল, সাংবাদিক বিমল সাহা, তাপস কুমার সাহা, তরুণ রায় শিবু, বাসুদেব কর্মকার, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, পঙ্কজ কুমার দত্ত, উপাধ্যক্ষ দেবদাস ম-ল দেবু, সুজিত কুমার মজুমদার, অলোক কু-ু, প্রসীত সাহা, সুশান্ত ব্যানার্জী, ভবেশ সাহা, অনিমেষ নন্দী, ভোলানাথ দত্ত, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খালিশপুর থানার সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর পাল, হরিণটানা থানা সভাপতি মনোজ কুমার রায়, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার রায়, মহানগর পূজা পরিষদের স্বপন কুমার সাহা, বিদ্যুৎ দাস, অঞ্জন দে, অলোক দে, রবিন দাস, কমলেশ সাহা, সুজিত কুমার ভট্টাচার্য লক্ষণ, এ্যাড. কমলেশ সানা, তপন সাহা, স্বপন সরকার, শ্যাম ভক্ত, অজয় দে, সুশীল দাস, উজ্জ্বল রায়, অভিজিৎ দাস লভি, দীপক দত্ত, সত্যপ্রিয় সোম বলাই, এ্যাড. রবীন্দ্র নাথ ব্রহ্ম, অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ বৈরাগী, রণজিৎ মুখোপাধ্যায়, সুরেশ চক্রবর্ত্তী, গৌতম কু-ু, ডাঃ হিমেল সাহা, ডাঃ দেবাশিষ নস্কর, রূপম দে, বাবু শীল, কাঞ্চন বোস, সুবর্ণ সাহা, মানিক শীল, স্বপন চক্রবর্ত্তী, প্রমিলা রায়, সুকুমার সাহা, উজ্জ্বল ঘোষ, ইন্দ্রজিৎ কু-ু গোপাল, পলাশ কুমার সাহা, সবিতা মজুমদার, সন্ধ্যা রানী বিশ্বাস, অভিজিৎ কর, শ্যাম কুমার পোদ্দার, অজয় বক্সি, নিকুঞ্জ বিহারী হালদার, নিতাই সরদার, বিপ্লব দে, সুব্রত শেট, মিঠুন বিশ্বাস, শুভ দে, কাঞ্জিলাল গোলদার, অম্লান সরদার প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর পূজা পরিষদের পক্ষ থেকে প্রশান্ত কুমার কু-ুর হাতে ক্রেস্ট ও পুষ্পস্তবক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করা হয়। এছাড়াও মহানগর পূজা পরিষদের ৮টি থানা, মহানগর আওতাধীন বিভিন্ন মন্দির কমিটি, ধর্মীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট, উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদান করা হয়।

একই সাথে করোনাকালীন সময়ে মহানগর পূজা পরিষদের অক্সিজেন ব্যাংকের যে সকল কর্মীরা নিরলসভাবে সাহসিকতার সাথে সেবা প্রদান করেছেন সে সকল করোনাযোদ্ধাদের ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।