UsharAlo logo
, |

খালিশপুরে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ ৬ জন আটক

ঊষার আলো
মে ১৭, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ মে রাত সাড়ে ১০টায় বৈকালী বড় বয়রা পালপাড়া রোডে এ অভিযান পারিচালিত হয়। সোমবার(১৭ মে) কেএমপির সূত্র জানায়, গত ১৬ মে রাত সাড়ে ১০টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাজু হাওলাদার(৩০), মোঃ মিজানুর রহমান(২৫), মোঃ তানভীর ইসলাম(২৮), মোঃ আজিম(২৮), মোঃ মুরাদ মোল্লা(২৮), এবং মোঃ জাফর আকন(৩৫)। এদেরকে বৈকালী বড় বয়রা পালপাড়া রোডস্থ চৌধুরী বাড়ী লিপি বেগমের তিনতলা ভবনের নিচতলার দক্ষিণ পূর্ব রুম থেকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় জুয়াড়ীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ৩ সেট তাস ও নগদ ৮ হাজার ৫শ ৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে খালিশপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)