UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খা‌লেদা জিয়ার শারীরিক অবস্থার বিষ‌য়ে যা বল‌লেন তার চি‌কিৎসক

ঊষার আলো
এপ্রিল ৭, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বুধবার ‌বি‌কে‌লে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।

বুধবার (৬ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে রওনা ক‌রে ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরীক্ষা শেষে সাতটার দিকে বাসায় ফেরেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার স‌ঙ্গে গাড়িতে গৃহকর্মী ফাতেমা এবং ব্যক্তিগত নারী স্টাফও ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন বিএন‌পি চেয়ারপারসন।

ঊষার আলো-এসএ