এসডিএফ ও আরইএলআই প্রকল্পের আওতায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডারদের বিভাগীয় কর্মশালা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মশালায় এমইএল এন্ড এমএসআই এর আঞ্চলিক ব্যবস্থাপক অরুন কুমার মন্ডল সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল হক। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এসডিএফ যশোর আঞ্চলিক পরিচালক মোঃ কামাল বাশার। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন আঞ্চলিক পরিচালক (স্বাস্থ্য ও পুষ্টি) ডাঃ কায়মুন আক্তার মুনা।
খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আখতারুজ্জামান-এর সভাপতিত্বে আয়োজনটিতে আরও উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজা খাতুন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, ডাঃ সৈয়দা রুখশানা পারভীন, ডাঃ তরুন কান্তি দাশ ও মোঃ জোবায়ের হোসেনসহ এসডিএফ প্রকল্পের উপকারভোগী নারী ও পুরুষরা।

বক্তারা স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এসডিএফ মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসূচী মানবিক উদ্যোগ হিসেবে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সহায় সম্বলহীনদের এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান ও জীবিকা উন্নয়নের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা এই প্রকল্পকে গ্রামীণ উন্নয়ন ও মানবিক সহায়তার আদর্শ মডেল হিসেবে তুলে ধরেন।
ঊআ-মোহন চৌধুরী
