UsharAlo logo
, |

খুলনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর শান্তিধাম মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির এবং সদস্য জুলফিকার আলী জুলু ও আশরাফুল আলম নান্নু।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, ছাত্রদলের আহ্বায়ক মো. আবু জাফর, সদস্য সচিব ইসমাইল হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।