UsharAlo logo
, |

খুলনায় সুরেক্সের বৃক্ষরোপণ কর্মসূচি

Mohon Chowdhury
জুলাই ৩১, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

 

খুলনায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি। তিনি একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, বর্ষা মৌসুমে সুরেক্সের এ উদ্যোগ সময়োপযোগী। তিনি বলেন, বৃক্ষরোপণ মানবজীবন ও পরিবেশ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। গাছ মানুষের জন্য বিশুদ্ধ অক্সিজেনের প্রধান উৎস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরেক্সের সভাপতি লে. শেখ মিজানুর রহমান (বিএনসিসিও) এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাফুর রহমান কাজল।

বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক চৈতি গাঙ্গুলী ও সদস্য সচিব রিফাত হোসেন ইমনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সুরেক্সের যুগ্ম সম্পাদক মো. ফরমান আলী নয়ন, সাংগঠনিক সম্পাদক মেহেবুব হাসান মামুন, মো. আমিনুল ইসলাম সোহেল, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাত্তার হীরা, কাজী বায়েজিদ হোসেন জুয়েল, রাকিব হাসান, সুমাইয়া রিয়া, আকাশ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সুরেক্সের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।