UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনার গ্যারিসনে গৃহবধূকে হত্যা : স্বামী পলাতক

ঊষার আলো
মে ২৪, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনা মহানগরীতে খাদিজা আক্তার রুনু(৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ২৩ মে রাতে খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গ্যারিসন (লাল পিলার)সংলগ্ন মাত্তমডাঙ্গা এলাকা থেকে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। খাদিজা আক্তার রুনু মাত্তমডাঙ্গার মৃত শহীদের মেয়ে এবং সিএনজি চালিত অটোরিক্সা চালক মামুনের স্ত্রী। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদ হাসান জানান, মাত্তমডাঙ্গার মৃত শহীদের কন্যা খাদিজা আক্তার রুনু (৩৮) এর সাথে ডুমুরিয়া এলাকার মামুনের সাথে প্রায় ১২ বছর পূর্বে বিবাহ হয়, তাদের কোন সন্তান নেই তারা খানাজাহান আলী থানার মাত্তমডাঙ্গা এলাকার মিরাজের বাড়ির ভাড়াটিয়া। গৃহবধূ রুনু গ্রামে গ্রামে ঘুরে কাপড় বিক্রি করতেন এবং তার স্বামী মামুন সিএনজি চালিয়ে জিবিকা নির্বাহ করতেন। রুনুর মা আমেনা বেগম জানান রবিবার দুপুরের পর রুনুর এবং তার স্বামী মামুনের মোবাইলে একাধিকবার ফোন দেই কিন্তু তারা ফোন ধরেনি। পরে দুই জনের মোবাইল বন্ধ পেয়ে সন্ধার দিকে ইউপি সদস্য মাহমুদ হাসানের কাছে যায়। রাত ১০টায় ইউপি সদস্যকে সাথে নিয়ে রুনুর ভাড়া বাড়িতে যেয়ে দেখি ঘরের মেঝেতে ওর মরদেহ পড়ে রয়েছে। পরে ইউপি সদস্য মাহমুদ হাসান থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে কেএমপি’র ডিসি নর্থ মোল্যা জাহাঙ্গীর হোসেন, সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন অমিত বর্ধন, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাড়ির মালিক মিরাজ বলেন কিছুদিন পরপরই স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়াা হতো। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। নিহত রুনুর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
(ঊষার আলো-আরএম)