UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ঊষার আলো
জানুয়ারি ১৭, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা জেলার দাকোপ উপজেলায় বর্তমান অর্থবছরে ইলিশ সম্পাদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসাবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র মৎস্য অফিসারের অয়োজনে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইসচেয়ারম্যান গৌরপদ বাছাড়, সুরাইয়া সিদ্দিকা, বঙ্কিম হালদার, প্রজিৎ রায়, সেলিম সুলতান, শেখ মোসলেম উদ্দিন, বাদল কৃষ্ণ সাহা, মো: আলমাস হোসেন, মো: তোফায়েল আহমেদসহ সাংবাদিকবৃন্দ এবং এলাকার উপকার ভোগীরা।