UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনার বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন শ্রমিকের মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

ঊষার আলো
মে ২, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : করোনায় কর্মহীন মানুষের কষ্ট লাঘবে আজ (রবিবার) নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আটশত ৯০ জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল, তেল, সাবান ও মাস্ক। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া যশোরে এক হাজার একশত ৭০ টি পরিবারের মাঝে পাঁচ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

(ঊষার আলো-আরএম)