UsharAlo logo
, |

খুলনার হাসপাতালে করোনায় আরও ৯ মৃত্যু

ঊষার আলো
আগস্ট ৭, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় খুলনার দুই হাসপাতালে আরও ৯ জনের প্রাণহানি হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (০৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়।

এদের মধ্যে, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭ জন ও গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।  এদিকে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল এবং খুলনা সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন। এর মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৪০ জন এবং আইসিইউতে ২০ জন। গাজী মেডিক‌্যাল হাসপাতালের করোনা ইউনিটে  গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন, নগরীর সোনাডাঙ্গা আবাসিকের ১ম ফেজের আমেনা খাতুন (৪১) এবং নড়াইল সদরের মহেশখোলা এলাকার এরিনা বেগম (৪৬)। চিকিৎসাধীন ৫০ জনের মধ্যে আইসিইউতে রয়েছেন ৭ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২৭ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ১৭ জন নারী। সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৬৩ জন রোগীর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

গতকাল (শুক্রবার) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। পজেটিভ ৯১ জনের মধ্যে  খুলনার ৭২, বাগেরহাটের ১৪, পিরোজপুরের ২ জন ও সাতক্ষীরার ৩ জন রয়েছে।

(ঊষার আলো-আরএম)