UsharAlo logo
, |

খুলনার হাসপাতালে করোনায় মৃত্যু কমে ২

ঊষার আলো
আগস্ট ৮, ২০২১ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার দুই হাসপাতালে করোনায় আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। এরমধ্যে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন এবং বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১ জনের মৃত্যু হয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল এবং সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় কোন রোগীর মৃত্যু হয়নি।

শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি হলেন, খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকার নাহিদ সুলতানা (৪২)। করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ জন রোগী ভর্তি এবং ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় মৃত ব্যক্তি হলেন, বাগেরহাট চিতলমারীর শাহীদা এলাকার নূরজাহান (৫৫)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। এরমধ্যে আইসিইউতে ৪ জন।

(ঊষার আলো-আরএম)