ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে পাইকগাছা থানা এলাকা হতে এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
রবিবার (১৩ মার্চ) পাইকগাছা থানাধীন ধামরাইল গাজীপাড়া মাদক কারবারী শওকত আলী গাজী তার বাড়ি থেকে শওকত আলী গাজী (৫৫) গ্রেফতার করা হয়। শওকত ধামরাইলের মৃত ওসমান গাজীর ছেলে।
মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ঘটনায় এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম পাইকগাছা থানার মামলা নং-১১, তারিখ- ১৩/০৩/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।
উল্লেখ্য, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে এই মামলাসহ সর্বমোট ৭ টি মামলা রয়েছে।
