UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গভীর রাতে যমজ শিশু উধাও, সকালে মিলল পানিতে

ঊষার আলো
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার তেরখাদায় ২ মাস বয়সি মনি ও মুক্তা নামের দুই কন্যা শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুরে ভাসমানরত অবস্থায় তাদের পাওয়া যায়। এ বাড়ীটি ছিল শিশু দ্বয়ের নানা বাড়ী। তার নানার নাম খায়ের শেখ।

নিহত শিশু দ্বয়ের বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের গ্রামের বাড়ী রূপসা উপজেলায় চাঁদপুর গ্রামে। ঘটনার রাতে তার বাবা চাঁদপুরে ছিলেন।

জানা গেছে, রাতে শিশুদ্বয় তার মা কনা বেগমের সাথে ঘুমিয়ে ছিলো। পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ৩টার সময় মায়ের হঠাৎ ঘুম ভেঙ্গে যায় এবং দেখে তার বাচ্চা দুটি পাশে নেই। এ সময়ে এলাকার মানুষজন খুঁজাখুঁজি শুরু করে। পরে সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে যমজ বাচ্চা দুটিকে পাশের একটি পুকুরে ভাসমানরত মৃত্যু অবস্থায় পাওয়া যায়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল আলম বলেন, ‘এ ঘটনায় শিশুদের মা, বাবা, নানা ও নানীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

ঊষার আলো-এসএ