UsharAlo logo
, |

খুলনায় বুধবার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ৪৪৩জন

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চারশত ৪৩ জন আজ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ দুইশত ৩৮ জন এবং দুইশত পাঁচ জন মহিলা। এ পর্যন্ত মোট এক লাখ ৭৭ হাজার ৯৪ জন করোনা ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার ছয়শত ৭৮ জন এবং মহিলা ৭২ হাজার চারশত ১৬ জন। খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)