ঊষার আলো প্রতিবেদক : খুলনার খালিশপুরে প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন হয়রানির অভিযোগে পুলিশ পার্টটা্কইম মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া শিক্ষকের নাম মো. নাঈম (২৩)। তিনি নগরীর খালিশপুর টিএন্ডটি মোড় এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেছেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রবিবার (২৭ মার্চ) দুপুরে খালিশপুর বিআইডিসি রোড়ের একটি বাস কাউন্টারের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শিশুটির স্বজনরা জানান, মো, নাঈম খালিশপুর নিউমার্কেট এলাকার একটি মাদ্রাসায় পার্টটাইম বাংলা পাঠদান করতেন। তাছাড়া খালিশপুর হাউজিং এলাকায় তাঁর একটি কোচিং সেন্টারও রয়েছে। সেখানে ১০/১২জন শিক্ষার্থীর সাথে শিশুটি পড়তো। শনিবার (২৬ মার্চ) বিকেলে কোচিং শেষে সব শিশুরা বের হলে নাঈম শিশুটিকে কোচিংয়ের ওই ঘরে রেখে দেন। ঘরে একা পেয়ে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। কোচিং থেকে বের হয়ে শিশুটি মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানাজানি হলে সকালে পুলিশ শিশুটির পরিবারকে থানায় নিয়ে আসে। পরে শিশুর মা এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন।
খালিশপুর খানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন খান জানান, অভিযুক্ত মো. নাঈমকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
