UsharAlo logo
, |

খুলনায় শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্স মার্কেট উদ্বোধন

ঊষার আলো
জুন ২৫, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের উদ্যোগ ও পরিকল্পনায় সার্কিট হাউজ সংলগ্ন মাঠে  শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্স মার্কেটের উদ্বোধন আজ (শুক্রবার) বিকালে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্স ও মার্কেট পরিদর্শন করেন।

(ঊষার আলো-আরএম)