UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেপ্তার আরো ৩

koushikkln
মার্চ ২২, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় স্বামীকে ইজিবাইক গ্যারেজে বেধে রেখে স্ত্রী জুটমিল শ্রমিক (২৪) কে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সদস্যরা। এ নিয়ে এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত চারজনই গ্রেপ্তার হলো।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে র‌্যাব-৬ সদর দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
গ্রেপ্তারকুতরা হলেন, মামলার প্রধান আসামী শিরোমনি পুর্বপাড়া এলাকার আফজাল মল্লিকের ছেলে মো. সুমন (২৭) ও আলামিন মল্লিক (২২)। বাগেরহাট জেলার চিতলমারী থানা এলাকা থেকে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামীরা তাদের প্রাথমিক জিজ্ঞাসবাদে সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তাদের থানা পুলিশের কাছে দেওয়া হবে।

গত ১৮ মার্চ রাতে ভুক্তভোগী ও তাঁর স্বামী পায়ে হেটে বাজার করার জন্য বাসা থেকে শিরোমনি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে খানজাহান আলী থানাধীন শিরোমনি পূর্বপাড়া ৭নং ওয়ার্ডের মো. কামরুল ইসলামের ইজিবাইক গ্যারেজের নিকট পৌঁছালে আসামীরা তাদের মুখ চেপে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। আসামী মো. আলামিন মল্লিক ও মো. সজীব ওরফে জীবন নারী শ্রমিককের স্বামীকে বেধে রাখে। পরে প্রধান আসামী মো. সুমন ও কামরুল এবং পরবর্র্র্র্তীতে আলামিন ও সজীব ওই নারীর উপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে খানাজাহান আলী থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ গ্যারেজ মালিক আব্দুল মালেকের পুত্র কামরুল ইসলাম (২৪) গ্রেপ্তার করে জেল হাজতে পাটিয়েছে।

অপরদিকে খানজাহান আলী থানা পুলিশ এজাহার ভুক্ত পলাতক ৪নং আসামি সজিব হোসেন জীবনকে মাদারীপুর থেকে মঙ্গলবার রাত ৯ টার দিকে আটক করেছে ।