ঊষার আলো রিপোর্ট : খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামালের আহসান আহমেদ রোডস্থ ব্যাক্তিগত কার্যালয়ে রোববার (২৭ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন উপলক্ষে খুলনা জেলা যুবলীগের উদ্দ্যোগে মহামারী করোনার কারণে স্বল্প পরিসরে কেক কাটা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, বিধান চন্দ্র রায়, জহির রায়হান, তাপস জোয়ার্দার, চঞ্চল রায়, আব্দুল জব্বার, রাকিবুল ইসলাম সুমন, সাগর ফাহিম, ইমন প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)
