UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা প্রেসক্লাব চত্বরে তিনদিনব্যাপী স্বাধীনতা মেলা শুরু

koushikkln
মার্চ ২৪, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রেসক্লাব ও রোটারী ক্লাব অব আধুনিক খুলনা’র আয়োজনে ৩ দিনব্যাপী স্বাধীনতা মেলা শুরু হয়েছে।  বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীনতা মেলার উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।

রোটারী ক্লাব অব আধুনিক খুলনা’র উপদেষ্টা রোটাঃ আশিষ দে’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সহ-সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য শেখ মোঃ সেলিম, সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, হারুন অর রশিদ, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

খুলনা প্রেসক্লাব চত্বরে আজ ২৪ মার্চ বৃহস্পতিবার থেকে আগামী ২৬ মার্চ শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই স্বাধীনতা মেলার স্টলগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৩৬টি স্টল এবারের মেলায় অংশ নিয়েছে। মেলার স্টলগুলোতে খাদ্যসমগ্রী, কুটির শিল্প, ট্যুরিজম, শিক্ষাসেবা, স্বাস্থ্যসেবা, বস্ত্রসহ বিভিন্ন রকমারী পণ্য পাওয়া যাচ্ছে।