UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে করোনায় আরও ২২ মৃত্যু, আক্রান্ত ৪৭১

ঊষার আলো
আগস্ট ১৭, ২০২১ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৪৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জন মারা গেছেন খুলনা জেলায়। এছাড়া, যশোরে ৬ জন, কুষ্টিয়া ও ঝিনাইদহে ৩ জন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় ১ জন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ ৪ হাজার ৭৮১ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছে দুই হাজার ৮৫১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন।

(ঊষার আলো–আরএম)