UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে ভেজাল বিরোধী অভিযানে ২১টি প্রতিষ্ঠানকে জরিমানা

koushikkln
এপ্রিল ১২, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের অধীন খুলনা, মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর এবং ঝিনাইদহ জেলা কার্যালয়ের ৯ জন কর্মকর্তার নেতৃত্বে খুলনা, মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, এবং ঝিনাইদহ জেলায় বাজার তদারকি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বাজার তদারকিতে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেন এবং সহকারী পরিচালক শরিফা সুলতানা খুলনা মহানগরীর ২ টি প্রতিষ্ঠানকে যথাযথভাবে পণ্য মোড়কজাত না করার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়া খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১২৫০ টাকা প্রদান করেন। এছাড়া মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সদর উপজেলার ২টি প্রতিষ্ঠানকে নকল চিপস ও জুস উৎপাদনের অভিযোগে ১লাখ ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়া কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল দৌলতপুর উপজেলার ২টি প্রতিষ্ঠানকে ৮,৫০০ টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান তালা উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ফকিরহাট উপজেলার ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব শার্শা উপজেলার ৫টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ আলমডাঙ্গা উপজেলার ৩ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা এবং ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জিয়াউল হক সদর উপজেলার ৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেন।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়।

জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তা, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),-এর প্রতিনিধি, র‌্যাব-৬ খুলনা, ৩ এপিবিএন, শিরোমনি, খুলনা এবং জেলা পুলিশ -এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।