UsharAlo logo
, |

গাংনীতে বাসচাপায় শিশুর মৃত্যু

ঊষার আলো
মে ৩১, ২০২২ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাংনীতে যাত্রীবাহী বাসের চাপায় হাম্মাদ আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩১ মে) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ জোড়া ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাম্মাদ গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের প্রবাসী আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, হাম্মাদ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় মেহেরপুর থেকে কুষ্টিয়া গামী দ্রুতগতির একটি দূরপাল্লার বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঊষার আলো-এসএ