UsharAlo logo
, |

গাজীপুরে আগুনে পুড়ল গুদামের ৯০০ মণ পাট

ঊষার আলো
অক্টোবর ২০, ২০২১ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে একটি পাটের গুদামে আগুন লেগে ৯শ মণ পাটসহ গুদামঘর পুড়ে গেছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে উপজেলার জামালপুর বাজারে অবস্থিত গুদামটিতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, আজ সকালে পাটের গুদামের আধাপাকা ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে আগুনটি পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামটির মালিক মোহসীনের দাবি, গুদামে ৯শ মণ পাট ছিল। এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম ভূঁইয়া জানান তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।

 

(ঊ/আ-আরএম)