UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

ঊষার আলো
আগস্ট ২২, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (রবিবার) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন।

ওসি জানান, সকালে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেন রাজশাহী উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি চন্দ্রদিঘলীয়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছলে রেল লাইনের ওপর থাকা ওই ব্যক্তির ওপর দিয়ে ট্রেনটি চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

(ঊষার আলো-আরএম)