UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

চার নারীকে ধর্ষণের অভিযোগে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মেন্ডি বহিষ্কার  

ঊষার আলো
আগস্ট ২৭, ২০২১ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চার নারীকে ধর্ষণের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডিকে। তার বিরুদ্ধে ৪টি ধর্ষণ এবং একটি যৌন নির্যাতনের অভিযোগ এনেছে চেশায়ার কনস্টাবুলারি। তাই মেন্ডিকে বহিষ্কার করেছে তার ক্লাব ম্যানচেস্টার সিটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ম্যানসিটি জানিয়েছে, অভিযুক্ত ফরাসি লেফট-ব্যাক বেঞ্জামিন মেন্ডিকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু বিষয়টি এখন আইনি প্রক্রিয়াধীন, প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি নয় ক্লাবটি।

১৬ বছরের বেশি বয়সি ৩ নারী মেন্ডির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের আগস্টের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন তারা। আরেকজনের পরিচয় সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করা হয় নি। এদিকে, মেন্ডিকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে ইংল্যান্ড পুলিশ। স্থানীয় সময় শুক্রবার মেন্ডিকে চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

(ঊষার আলো-আরএম)