ঊষার আলো ডেস্ক :বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা মহানগর সংসদের ৪০তম সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা ২১ মার্চ সোমবার বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি চন্দন দাশ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক অর্চিষ্মান দেবনাথ। সভায় উপস্থিত ছিলেনÑবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের সভাপতি সৌরভ সমাদ্দার, মহানগর সহ-সভাপতি সুদীপ্ত দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয় বৈদ্য, সমাজকল্যাণ সম্পাদক শিমুল ঘোষ, সদস্য গাজী মোনতাসির, সায়মা আলী, আবির, সজীব প্রমুখ। সভায় ২৭ মার্চ ৪০তম সম্মেলন সফল করার জন্য বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জয় বৈদ্যকে চেয়ারম্যান, অর্চিষ্মান দেবনাথকে আহ্বায়ক, সায়মা আলীকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি পরিষদ এবং ৮টি উপ-পরিষদ গঠন করা হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা মহানগরের ৪০তম সম্মেলন আগামী ২৭ মার্চ বিকেল ৩টায় খুলনা প্রেস ক্লাবের ২য় তলায় ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে। সলেম্মনের উদ্বোধন করবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা মহানগর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রাসেল, খুলনা জেলা সংসদের সভাপতি সৌরভ সমাদ্দার। উক্ত সভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর সভাপতি চন্দন দাশ।
