UsharAlo logo
, |

ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা

ঊষার আলো ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, স্টাফ ও অভিভাবকসহ যাহারা নিহত হয়েছেন এবং এই ভয়াবহ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় খুলনা বাজার শ্রী শ্রী কালী মাতা মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অলক দে এবং বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার আহ্বায়ক পাপ্পু সরকারের সঞ্চালনায় উক্ত প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্জলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, বাংলাদেশ যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল ব্যানার্জি, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য সাহা, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিন দাস, আরও উপস্থিত ছিলেন মানিক শীল, ভবেশ সাহা, বাবু শীল, সুশীল দাস, শুভগত দত্ত, প্রসেন সাহা, সজল দাস, চন্দন দে, অতনু কর বাপ্পা, বিশ্বজিৎ কুমার দাস, শুভ শর্মা, পাপন কংস বণিক, রাজিব ঘোষ, নুপুর দাস, দীপ্ত বিশ্বাস, সীমান্ত সাহা, উজ্জ্বল দাস, দিব্য সাহা, পিয়াস রায়, শিপন কর্মকার, সন্তু দে, সজীব দাস, রিয়াল বনিক, রুদ্র ম-ল, স্বপ্নীল বৈরাগীসহ প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত প্রার্থনা সভা পরিচালনা করেন শ্রী শ্রী বাজার কালীমাতা মন্দির এর সেবায়েত ও ছাত্র ঐক্য পরিষদ নেতা আকাশ ব্যানার্জি।