UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মহাসমাবেশ সফলে ইসলামী আন্দোলনের মতবিনিময়

koushikkln
মার্চ ২৮, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা-সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে আগামী ১ লা এপ্রিল শুক্রবার বাদ জুম্মা ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির থানা দায়িত্বশীলদের সাথে এক মত বিনিময় সভা  সোমবার (২৮ মার্চ) বিকাল ৫ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, সহ সাংগঠনিক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মাওঃ আব্বাস আমিন, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ, সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি আমিরুল ইসলাম, সোনাডাঙ্গা থানার সভাপতি মুফতী ইমরান হোসাইন, সেক্রেটারি মোল্লা রবিউল ইসলাম তুষার, খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, দৌলতপুর থানা সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, লবনচরা থানা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব সফিউল ইসলাম, খানজাহান আলী থানার সভাপতি মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, হরিনটানা থানার মোঃ নজরুল ইসলাম, মোঃ আল আমিন, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ১ এপ্রিল জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে খুলনার প্রত্যেকটি থানা ও ওয়ার্ড থেকে ঢাকায় গাড়ি যাওয়াসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।