UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাপার প্রেসিডিয়াম সদস্য মাসুদা রশিদের ইন্তেকাল

ঊষার আলো
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী আর নেই।

রবিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি অনেকদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের ও জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু। তারা মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছেন।

 

(ঊষার আলো-আরএম)