UsharAlo logo
, |

ঝিনাইদহে ধর্ষণ মামলার প্রধান আসামী আটক

ঊষার আলো
অক্টোবর ১৬, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ঝিনাইদহে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শনিবার (১৬ অক্টোবর) র‌্যাব সূত্র জানায়, শুক্রবার শৈলকুপা থানাধীন ভাটই বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)।

এসময় ঝিনাইদহের শৈলকুপা থানায় গত ৮ অক্টোবর দায়ের হওয়া মামলা ধর্ষন মামলার প্রধান পলাতক আসামী মোঃ মনিরুল ইসলাম(৩৫) কে গ্রেফতার করা হয়। সে শৈলকুপা দেবীনগর (মোল্লাপাড়া) এলাকার দুলালের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।

(ঊ/আ-আরএম)