UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

pial
অক্টোবর ২৫, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ‍সুপার টুয়েলভের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। ৮৯ রানে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারে অজিরা।

ফলে সেমিফাইনালে দৌড়ে টিকে থাকতে এ ম্যাচে অস্ট্রেলিয়াকে জিততে হবে। কিন্তু প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে খানিকটা ফুরফুরে মেজাজে রয়েছে দাসুন শানাকার দল।
তবে করোনা আক্রান্ত হওয়ার দলের বিশ্বস্ত স্পিনার অ্যাডাম জাম্পাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।

(ঊষার আলো-এফএসপি)