UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

টাইগারের ‘গণপথ’ ছবির সেকেন্ড লিড নায়িকা নোরা

ঊষার আলো
মে ২০, ২০২১ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : আইটেম কন্যা হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে এরইমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে নোরা ফাতেহি। তার আবেদনভরা নাচে পাগল সব বয়সের মানুষ।
এবার সেই নোরাকে দেখা যাবে অভিনয় এবং বক্সিং করতে। বলিউড তারকা টাইগার শ্রফের পরবর্তী ছবি ‘গণপথ’র অন্যতম নায়িকা হিসেবে পাওয়া যাবে নোরাকে।
বিকাশ বহেলের অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি ‘গণপথ’-এ জুটি হিসেবে দেখা যাবে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননকে। গত এমনটা নিজেই ঘোষণা করেছিলেন বিকাশ।
শোনা যাচ্ছে- ছবিতে নতুন চমক হিসেবে এই জুটির পাশাপাশি থাকছে নোরা ফাতেহিও। সেকেন্ড লিড নায়িকা হিসেবে দেখা যাবে নোরাকে। মিক্সড মার্শাল আর্ট বক্সারের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

(ঊষার আলো- এম.এইচ)