UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দুই ডোজের ব্যবধান কমানোর উপায় খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঊষার আলো
আগস্ট ২৩, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারী করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়ার পর ২য় ডোজ দেওয়ার সময়ের ব্যবধান ১ মাস থেকে কমিয়ে আনা যায় কিনা, তা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (২৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার পর ২য় ডোজ দেওয়ার সময়ের ব্যবধানটা একটু কমিয়ে দেওয়া যায় কিনা। এখন আমরা ১ মাস দিচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অন্যান্য দেশে ১৫ দিনের মধ্যে করোনার ২য় ডোজ দেওয়া হয়। সেই দেশের রেফারেন্স টেনে বলা হয়েছে। এখন ডাব্লিউএইচও’র সাথে আলোচনা করে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।

(ঊষার আলো-আরএম)