ঊষার আলো রিপোর্ট : সরকার ঘোষিত কর্মহীন জেলেদের অনুদানের চাউল ওজনে কম দেয়ার অভিযোগে সোমবার (২৮ জুন) নারায়ন চন্দ্র চন্দ, এমপি মহোদয়ের নির্দেশক্রমে ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকী সরে জমিনে জেলেদের সাক্ষাতকার নিতে যান। এসময় ঘটনাস্থলে উপস্থিত ১/ আব্দুস সাত্তার শেখ (৩৫), পিতা- মৃত ইনসার আলি শেখ, ২/ আজিজুর শেখ (৪৫), পিতা- মৃত শহর আলি শেখ, সর্বসম (কাটাখালি) ডুমুরিয়া।
জেলেদের কাছ থেকে সরকারী অনুদানের চাউল দেয়ার কথা বলে প্রতারনামূলক ভাবে বিভিন্ন জনের কাছ থেকে নগত ৩৩০০ টাকাসহ সিনিয়র মৎস কর্মকর্তার হাতে গ্রেপ্তার হন। আজিজুর শেখ গ্রেপ্তার হলেও সাত্তার শেখ কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আজিজুর শেখ কে রোববার (২৭ জুন) রাতে থানা পুলিশের নিকট সোপার্দ করেন। সোমবার (২৮ জুন) সকালে সিনিয়র মৎস কর্মকর্তা আজিজুর শেখ কে থানা থেকে তাঁর অফিসে নিয়ে যান এবং মুসলেকা নিয়ে ছেড়ে দেন। আটক আজিজুর শেখ কে ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে মৎস কর্মকর্তা জানান উপজেলা প্রশাসনের মতামতের ভিত্তিতে আগামীতে এধরনের অপরাধ না করার সর্তে ছেড়ে দেয়া হয়েছে। প্রতারনা করে হাতেনাতে টাকা সহ ধরা খেয়ে আজিজুর ছাড়া পাওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, আজিজুর এবং সাত্তারের বিরুদ্ধে পূর্বেও এরকম ঘটনার নজির রয়েছে।
(ঊষার আলো-এমএনএস)
