ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের কাদের সরদার পাড়ায় চলমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন।
রোববার সকালে পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঘোষিত তিন মাসের কর্মসূচির প্রায় এক মাস অতিবাহিত হয়েছে। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
কাদের সরদার পাড়ার পরিচ্ছন্ন পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ বসতিকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। ডেঙ্গু প্রতিরোধে কেসিসির কার্যক্রমের পাশাপাশি নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
এ সময় কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. অহিদুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঊআ- মোচৌ
