UsharAlo logo
, |

ডেঙ্গু প্রতিরোধে ২৮ নম্বর ওয়ার্ডে মশারি বিতরণ

Mohon Chowdhury
অক্টোবর ২, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান খানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাঁর পক্ষে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম স্থানীয় অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে মশারি তুলে দেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যেই ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

কর্মসূচির আগে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

ঊআ- মোচৌ