UsharAlo logo
, |

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিকল্প নেই—মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৩, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডুমুরিয়া ও ফুলতলায় গণসংযোগ ও পথসভা

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিকল্প নেই—মিয়া গোলাম পরওয়ার

খুলনা:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল্লাহ, রাসূল (সা.), ফেরেশতা, পরকাল ও তাকদিরে বিশ্বাসী কোনো মুসলমানকে কুফুরি বলার অধিকার কারও নেই। সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীন ও অজ্ঞতাপূর্ণ মন্তব্য ইসলামের মৌলিক শিক্ষার অবমাননার শামিল।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় একাধিক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, দুঃশাসন, দুর্নীতি ও রাজনৈতিক নিপীড়নের এই অন্ধকার অধ্যায় শেষ করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী কোনো হত্যা বা ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত নয়। এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক লুটপাট, বিচার ব্যবস্থার দলীয়করণ এবং ভিন্নমত দমনের বিরুদ্ধে ১০ দলের নেতৃত্বে জনগণ আজ ঐক্যবদ্ধ।

গণসংযোগকালে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্বরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়