খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা ইয়াসমিন শেখ (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চুনকুড়ি গ্রামের সেকেন্দার আলী শেখের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পানখালী মমতাজ বেগম স্কুল সংলগ্ন এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, ইয়াসমিন শেখ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধ আইনে মামলাও রয়েছে।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
