UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Mohon Chowdhury
অক্টোবর ৪, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি মো. আব্দুল্লাহ শেখ (৩৯) উপজেলার তিলডাঙা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং তিলডাঙা আদর্শ গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুলসংলগ্ন এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, মামলার তদন্তে আব্দুল্লাহ শেখের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঊআ- মোচৌ